সিল্কসিটিনিউজ ডেস্ক :
বিশ্বে সবচেয়ে দীর্ঘ বজ্রপাতের নতুন একটি রেকর্ড তৈরি হয়েছে। এই বিশাল বজ্রপাতটি ঘটেছে যুক্তরাষ্ট্রে, যা টেক্সাস থেকে শুরু হয়ে কানসাস শহরের কাছাকাছি পর্যন্ত ছড়িয়ে পড়ে। মোট ৮২৯ কিলোমিটার দূরত্ব, যা প্রায় পুরো ব্রিটেনের দৈর্ঘ্যের সমান। এই বজ্রপাত ঘটেছিল ২০১৭ সালে, কিন্তু তখন এত দীর্ঘ বজ্রপাত শনাক্ত করা সম্ভব ছিল না।

এই নতুন রেকর্ডটি ভেঙেছে আগের ২০২০ সালের বজ্রপাতের রেকর্ড, যা ছিল ৭৬৮ কিলোমিটার। এটাই প্রথম না যে নতুন প্রযুক্তির সাহায্যে বজ্রপাতের রেকর্ড পুনরায় লেখা হয়েছে। ২০২২ সালে বিজ্ঞানীরা দক্ষিণ আমেরিকায় একটি বজ্রপাত শনাক্ত করেন, যেটি ১৭.১০২ সেকেন্ড স্থায়ী হয়েছিল।
বজ্রপাত মূলত মেঘের মধ্যে তৈরি হয়। মেঘের ভেতরে বরফের কণাগুলো একে অপরের সঙ্গে ঘর্ষণে বিদ্যুৎ তৈরি করে।
সূত্র : বিবিসি










