নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেছেন, ৫ বছরের সকল সমস্যা আগামী ১৫ মাসের মধ্যে সমাধান করবো। সরকার আমাকে সাহায্য করলে আমি অসমাপ্ত নগরীর সকল সেবা মূলক কাজ করবো।
আজ বুধবার বেলা পৌনে ১২টার দিকে রাসিকের নগরী ভবনের এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
নগর ভবনে প্রবেশ করে তিনি বলেন, আজ যে কারণেই হোক দেশের বিরাজমান রাজণৈতিক কারণ, সামাজিক কারণ, আন্তর্জাতিক অঙ্গনে রাজনৈতিক অবস্থান সে অবস্থানের কারণে আমরা আমাদের গণতন্ত্র কে বিবর্ণ অবস্থায় দেখেছি। আমরা চাই এ গণতন্ত্র সুস্থ সবল এবং গ্রীন সিটির মতো হোক। আমরা চাই এ গনতন্ত্র সাধারণ মানুষের কাছে শ্রদ্ধার একটা জায়গা তৈরী হোক। আমরা চাই রাসিকের যে ঐতিহ্য তা ফেরত আনা। গত ২ বছরে রাসিকের নিয়মকে ভেঙ্গে রাসিককে একটা অচল অবস্থার তৈরী করা হয়েছে। আগামী ১৫ মাসে এ অচলাবস্থার অবসান করা হবে আর এটাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে জনগনের আশা অর্ধেক হলেও পূরণ করতে পারি।

তিনি বলেন, আমার প্রথম চ্যালেঞ্জ হবে এই সিটি করপোরেশনে একটা সৌহার্দপূর্ণ পরিবেশ তৈরী করা। যে সম্পর্ক নষ্ট হয়েছিল, যে সম্পর্কে ঘুনে ধরেছে সে সম্পর্ক তৈরী করা। এই রাজশাহীতে আবার স্বৈরাচরী মনোভাব ছেড়ে গনতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা। এটিই হবে আমার বড় চ্যালেঞ্জ। রাসিকের উন্নয়ন, সেবা, স্বাস্থ্য খাত, শিক্ষা খাত অন্যান্য জায়গায় যদি কোন দূর্বলতা থাকে, কোথাও বেশি কিছু নির্ণয় করা থাকে তবে সার্বিক কর্মকাণ্ড ব্যাখ্যা করব।
তিনি বলেন, রাসিকের কোন নাগরিক সেবা মুক্ত হবে না। আগামি ১৫ মাসে আামার যদি চারগুন পরিশ্রম করতে হয়ে তবে সে পরিশ্রমের মধ্য দিয়ে সেটিকে পাঁচ বছর বানানোর চেষ্টার করবো।
সরকারের কাছে কেমন সহযোগীতা আশা করছেন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের কাছে অবশ্যই সহযোগীতা পাব যেহেতু আমি ১৬ মাস দায়িত্ব পালন করেছি। আমার বিশ্বাস আগামি ১৫ মাসেও আমি সে সহযোগীতা পাব। একারণেই পাব যে স্থানীয় সরকারকে অবমূল্যায়ন করে কেউ কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারেনা। আমার কর্মের মধ্যে দিয়ে,সততা এবং নিষ্ঠার মধ্য দিয়ে কর্মকাণ্ড চালিয়ে যাব। আমাদের সকলের পরিশ্র্রম বাড়িয়ে দিব এবং আগামি ১৫ মাসকে ৫ বছরের সময়কে বেধে নিয়ে আমাদের কাজ পরিচালনা করব।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৫ জুন রাসিক নির্বাচনে বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল এক লাখ ৩১ হাজার ৫৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। শপথ নেয়ার পর মাত্র ১৪ মাস দায়িত্বে ছিলেন বুলবুল। সরকারবিরোধী আন্দোলনে পুলিশের দায়ের করা পুলিশ হত্যা, বিস্ফোরক ও নাশকতার অন্তত ১৭টি মামলার আসামি হয়ে দীর্ঘদিন কারাবন্দি ছিলেন তিনি। বর্তমানে বুলবুল বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছাড়াও রাজশাহী নগর বিএনপির সভাপতি।
স/শ









