সদ্য প্রকাশিত
রাজশাহী

‘৫০০ টাকা হাতে দিয়ে কুপ্রস্তাব দেয় বখাটে হেল্লাল’

নিউজ ডেস্ক৫ নভেম্বর ২০১৬৩ মিনিট পড়া
‘৫০০ টাকা হাতে দিয়ে কুপ্রস্তাব দেয় বখাটে হেল্লাল’

নিজস্ব প্রতিবেদক:

‘৫০০ টাকা হাতে দিয়ে কুপ্রস্তাব দেই বখাটে হেল্লাল আমার মেয়েকে। তারা বলে এই ৫০০ টাকা রাখ এক ঘন্টা পরে আরো ৫০০ টাকা দেবে। তখন আমার মেয়ে কান্না করতে করতে বাড়ি চলে এসে আমার স্ত্রীকে বলে। তখন আমার স্ত্রী আমাকে এ কথা বলে। ভাই বলেন তো, এ কথা শুনার পরে কোন বাবা কি ঠিক থাকতে পারে। তারা আমার বাড়িতে ব্যাপক ভাংচুর চালিয়েছে। বাড়িতে একটা পানি খাওয়ার মত একটা গ্লাসও রাখেনি বখাটে হেল্লালেরা।‘

 

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মুঠোফোনে তার ১৪ বছরের মেয়েকে বখাটের খারাপ প্রস্তাব দেয়া এবং প্রতিবাদ করায় তার বাড়িতে ভাংচুর চালানোর এসব কথা বলেন, নগরীর রেলওয়ে কলোনীর হাজরাপুকুর এলাকার খাইরুল ইসলাম।

 

খায়রুল বলেন, ‘আমার বাড়িতে তারা এমন ভাবে লুটপাট চালিয়েছে যে দুপুরে গোসলের পরে যে কাপড় পড়বো তার কোন ব্যবস্থা নাই। বাড়ি কোন কাপড়-চোপড়ও নাই। তারা এক বারে তছনছ করে দিয়েছে। এখন বখাটেদের ভয়ে এলাকাতেও থাকতে পাড়ছিনা। আমি আমার পরিবারের লোকজন নিয়ে অনেক দূরে এক অাত্মীয়ের বাড়িতে থাকছি। আর আমার মা এই ভাঙ্গাবাড়ি পাহারা দিতে সেখানে থাকছে।’

 

তিনি বলেন, ‘তারা অনেক প্রভাবশালী আমি কিছু করতে চাইলে তারা আমাকে আর আমার পরিবারের লোকজনকে নানা ভাবে ভয়ভীতি দেখিয়ে আমাকে হত্যা ও আর আমার পরিবারের লোকজনকে নির্যাতনের হুমকি দিতেই আছে। জানি না কি করবো। এলাকার কয়েকজন লোক ছাড়া আর আমাকে কেউ সাহায্য করেতে আসছে না। আমাকে কাল তুলে  নিয়ে গিয়ে মারধর করেছে তারা।’

 

তিনি আরো বলেন, ‘তারা আমাদের নানা ভাবে ভয়ভীতি দেখাচ্ছে। যেন থানায় গিয়ে মামলা না করি। তারা আরো বলে যদি মামলা করতে জাস তাহলে তোকে রাস্তায় মেরে ফেলবো। আর আমার মেয়েকে তুলে নিয়ে যাবে। বোয়ালিয়া থানায় মামলা লেখা-লেখি হয়ে গেছে তারা আজ শনিবার বিকেলে ডেকেছে। পুলিশ বলেছে আজ বিকেলে আসেন তাহলে মামলা হবে। জানি না মামলা হলেও আমরা কি নিরাপদে থাকবো। তারা যে ভাবে আমাদের ভয়ভীতি দেখাচ্ছে তাতে কি করব কিছু বুঝতে পারছিনা।’

 

উল্লেখ্য, এর আগে নগরীর রেলওয়ে কলোনী এলাকার খাইরুল ইসলামের ১৪ বছরের মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় মাকে মারপিট ও বাড়িঘর ভাংচুর করেছে সন্ত্রাসীরা। ঘটনার পরে সন্ত্রাসীদের অব্যাহত হুমকির মুখে বাড়ি ছেড়ে পালিয়ে আছে ভুক্তভোগী পরিবারটি। দীর্ঘদিন থেকে রেল কলোনী এলাকার খাইরুল ইসলামের ১৪ বছরের মেয়েকে উত্যক্ত করে আসছিল ওই এলাকার খলিলের ছেলে হেল্লাল। গত দেঢ় মাস পূর্বে হেল্লাল ওই মেয়েকে জোর করে ৫০০ টাকা হাতে ধরিয়ে দিয়ে কুপ্রস্তাব দেয়।

 

এ বিষয়টি মেয়েটি তার মাকে জানালে পরদিন মা শ্যামলী হেল্লালের বাসায় গিয়ে নিষেধ করতে গেলে তাকে অকথ্য ভাষায় গালাগাল করে। এরপর লোকলজ্জার ভয়ে শ্যামলী তাদের বাসায় ফিরে আসে। ওই ঘটনার জের ধরে গত সোমবার হেল্লাল তার লাইলী বেগম ভুক্তভোগী মেয়েকে রাস্তায় ফেলে মারপিট করে আহত করে। পরে হেল্লাল ও তার ১০-১২ জন সহযোগী নিয়ে খাইরুল ইসলামের বাসায় সন্ত্রাসী হামলা চালায়।

 

এ সময় খাইরুল ইসলামকে না পেয়ে স্ত্রী শ্যামলীকে নির্যাতন করে গুরুতর আহত করে হেল্লাল ও তার মা লাইলী। এরপর হকি, কান্তা, জিআই পাইপ রামদাসহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে ঘরবাড়ি তছনছ করে দেয়।

 

স/আ