সিল্কসিটিনিউজ ডেস্ক:
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। নেপিয়ারের ম্যাকলিন পার্কে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বাংলাদেশ ইনিংস: ৯ ওভার শেষে ৪ উইকেটে ৫৮ রান। ব্যাট করছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ। আউট হয়ে ফিরে গেছেন ইমরুল কায়েস (০), তামিম ইকবাল (১১), সাব্বির (১৬), সৌম্য সরকার(০)।
টি-টোয়েন্টিতেও ব্যর্থ সৌম্য: শেষ দুই ওয়ানডেতে বাইরে থাকার পর প্রথম টি-টোয়েন্টিতে আবারও দলে ডাকা হয় সৌম্য সরকারকে। কিন্তু মাত্র শূন্য রানে আউট হয়ে দলকে আরও বিপর্যয়ে ঠেলে দেন তিনি। মাত্র ১ বল মোকাবেলা করে ফার্গুসনের দ্বিতীয় শিকার হিসেবে মাঠ ছাড়েন সৌম্য
ফার্গুসনের শিকার সাব্বির: বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বিরের উপর একটু বেশিই নজর থাকে ভক্তদের। কিন্তু ওপেনারদের ব্যর্থতার দিনে প্রতিরোধ গড়তে পারেননি তিনিও। ব্যক্তিগত ১৬ রানের পর ফার্গুসনের বলে ম্যাট হেনরির হাতে ধরা পড়েন সাব্বির।
হতাশ করলেন তামিমও: বাংলাদেশের নির্ভরযোগ্য ওপেনার তামিম। কিন্তু ম্যাকলিন পার্কে টাইগার সমর্থকদের হতাশ করলেন তিনিও। হুইলারের বলে ব্রুসির হাতে ক্যাচ দিতে ব্যক্তিগত ১১ রানে প্যাভলিয়নে ফিরেছেন তামিম।
শুরুতেই সাজঘরে ইমরুল: নেপিয়ারে ওপেনিংয়ের শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। দলীয় ৫ রানের মাথায় ম্যাট হেনরির বলে লুক রঞ্চির হাতে ক্যাচদিয়ে ব্যক্তিগত ০ রানেই সাজঘরে ফেরেন ইমরুল কায়েস।
ম্যাকলিনের অভিষেকে বাংলাদেশ: বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি দিয়ে এই সংস্করণে অভিষেক হচ্ছে ম্যাকলিন পার্কের। নতুন বছরে নতুন ভেন্যুতে জিততে পারলেও ম্যাচটি স্মরনীয় করে রাখতে পারবে বাংলাদেশ।
ওয়ানডের হতাশা ভুলে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সামনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। নতুন বছরে সব ভুলে আত্মবিশ্বাস ফিরে পেতে চাইবে টাইগাররা।
নিউজিল্যান্ডের নেপিয়ারে বাংলাদেশ সময় দুপুর ১২টায় সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে বিটিভি ও চ্যানেল নাইন।
বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন
সূত্র :রাইজিংবিডি










