সিল্কসিটিনিউজ ডেস্ক :
২০২৩ সালে হেগ-ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ করার অভিযোগে নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ইতালি, ফ্রান্স ও গ্রিস — এই তিন দেশই রোম সংবিধির স্বাক্ষরকারী এবং আইসিসি-এর সদস্য দেশ।

আলবানিজ এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, ‘ইতালি, ফ্রান্স এবং গ্রিসের নাগরিকদের জানার অধিকার আছে যে, আন্তর্জাতিক আইনি শৃঙ্খলা লঙ্ঘন করে নেওয়া প্রতিটি রাজনৈতিক সিদ্ধান্ত শেষ পর্যন্ত তাদের সবাইকে দুর্বল ও ঝুঁকির মুখে ফেলে।’
মানবাধিকার আইনজীবী ক্রেইগ মোখিবার একদিন আগেই এক পোস্টে বলেছিলেন, ‘এই দেশগুলো রোম সংবিধির আওতায় তাদের আইনগত বাধ্যবাধকতা ভেঙেছে। গণহত্যার শিকারদের প্রতি অবজ্ঞা দেখিয়েছে এবং আইনের শাসনের প্রতি তাচ্ছিল্য প্রদর্শন করেছে।
আগেও পালিয়ে বেড়িয়েছেন নেতানিয়াহু। এই সফর ছিল না নেতানিয়াহুর প্রথম। গত ফেব্রুয়ারিতে, আইসিসির পরোয়ানা থাকা অবস্থায় তিনি যুক্তরাষ্ট্র সফর করেন।
আইনের বাস্তবতা ও দ্বিমত
আইসিসির সদস্য রাষ্ট্রগুলো সাধারণত গ্রেপ্তারি পরোয়ানা বহনকারী কোনো ব্যক্তি তাদের মাটিতে থাকলে তাকে হেফাজতে নেওয়ার বাধ্যবাধকতা রাখে।
উদাহরণস্বরূপ, দক্ষিণ আফ্রিকা ২০১৭ সালে সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বাসির আইসিসির ওয়ারেন্ট থাকা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করেনি।
এদিকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো নেতানিয়াহুর ওয়ারেন্ট নিয়ে বিভক্ত। ফ্রান্স বলেছে, নেতানিয়াহুর আইনি দায়মুক্তি আছে। ইতালি এই ওয়ারেন্টের আইনগত বৈধতা নিয়ে সংশয় প্রকাশ করেছে। নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফর এবং ইউরোপীয় দেশগুলোর আকাশসীমা ব্যবহারের বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে আইনের শাসন, ন্যায়বিচার এবং কূটনৈতিক দায়বদ্ধতার প্রশ্ন তুলে দিয়েছে।
সূত্র: আলজাজিরা










