সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাকরি

৩৭তম বিসিএস থেকে কলেজ শিক্ষক নিয়োগ দেওয়া হবে

নিউজ ডেস্ক৩ এপ্রিল ২০১৮১ মিনিট পড়া
৩৭তম বিসিএস থেকে কলেজ শিক্ষক নিয়োগ দেওয়া হবে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সরকারি কলেজের শিক্ষক সংকট নিরসনে ৩৭তম বিসিএস থেকে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগামী মাসে অনুষ্ঠিত এ নিয়োগ পরীক্ষার মধ্য দিয়ে পূরণ হবে প্রয়োজনীয় শিক্ষকের একটি বড় অংশ।

দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়কে বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রস্তাব দেওয়া হয় বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

তবে গত ১ এপ্রিল মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় মাউশির এই প্রস্তাব বিবেচনায় নেওয়া হয়নি। কারণ আগামী মাসে ৩৭তম বিসিএস থেকে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

এ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ) ড. মোল্লা জালালউদ্দিন সংবাদ মাধ্যমকে বলেন, ‘বিশেষ বিসিএস প্রয়োজন নেই। আগামী মাসে বিসিএস থেকে আমরা নিয়োগ দিতে পারবো।’