নিজস্ব প্রতিবেদক :
২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা সামনে রেখে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল সেবা ক্যাম্প। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় সহযোগিতা করতে মেডিকেল শিক্ষার্থী ও মেডিকেল জাতীয়তাবাদী ছাত্রদল এই উদ্যোগ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী মেডিকেল কলেজ শাখার ভারপ্রাপ্ত সভাপতি ডা. আমরি মিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিস ও মো. রুবায়েত, সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম, প্রচার সম্পাদক শাহরিয়ার তাহমিদ, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসানসহ রাজশাহী মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।

মেডিকেল ভর্তির প্রস্তুতি ও সাধারণ মানুষকে স্বাস্থ্য সচেতন করতে এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।









