রাজশাহীর খবর

২৫ টাকা চাওয়ায় গৃহবধুকে পিটিয়ে আহত

নিউজ ডেস্ক২ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

ভোলাহাট প্রতিনিধি:
মাত্র ২৫ টাকা। তাও আবার অনেক দিন আগের পাওনার (ধার) টাকা। সেই টাকা চাইতে গেলে ভায়ের স্ত্রী তারিফনকে বেগম (৩০) পিটিয়ে আহত করেছেন ননদ মিরা বেগম।

পরে সোমবার সকালে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত তারিফন বেগম চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের বড়গাছী গ্রামের লালচাঁন আলীর স্ত্রী।

জানা গেছে, পারিবারিক কলোহের জের ধরে তারিফন বেগম টাকা চাইতে গেলে ননদ ও ছোট ভাইয়ের বৌ (জা) এর বাঁশ দিয়ে মারধর করে।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮টার দিকে উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের বড়গাছী গ্রামের লালচাঁন আলীর স্ত্রী তারিফনের পাওনা ২৫ টাকা চাওয়াকে কেন্দ্র করে তার মেঝ জাহাসিনার কাছে টাকা চাইতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে হাসিনার ননদ মিরো বেগম দু’জনে একত্র হয়ে তারিফনকে বেধরক বাঁশের লাঠি পেটায়।

এ ব্যাপারে কর্তব্যরত ডা. মেহফুজ রহমান বলেন, রোগীর অবস্থা মোটামোটি ভাল। তবে রোগীর শরিরে আঘাত রয়েছে তাই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

স/আ