সিল্কসিটি নিউজ ডেস্ক :
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৪৮৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে জাপানেই মারা গেছেন ১৮৮ জন। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮৯ হাজার ৮৫০ জন। এরমধ্যে জাপানে করোনা শনাক্ত হয়েছে ৩২ হাজার ৪৫৯ জনের। এর মাধ্যমে এসময়ে করোনা শনাক্ত ও মৃত্যুর শীর্ষে উঠে এসেছে জাপান।
এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৭২ হাজার ১১৬ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৬২ লাখ ৫৫ হাজার ৫৯৪ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৬৪ কোটি ৮৬ লাখ ৭০ হাজার ৮৭৮ জন।

এছাড়া দক্ষিণ কোরিয়ায় একদিনে মারা গেছেন ২২ জন, রাশিয়ায় ৪৫ জন, তাইওয়ানে ৭৩ জন এবং পেরুতে মৃত্যু হয়েছে ৮২ জনের। বাংলাদেশে এসময়ে করোনায় কারো মৃত্যু না হলেও শনাক্ত হয়েছে ৯ জন নতুন রোগী।








