সদ্য প্রকাশিত
খেলা

২০ জানুয়ারি শুরু হচ্ছে বিসিএল

নিউজ ডেস্ক৬ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
২০ জানুয়ারি শুরু হচ্ছে বিসিএল

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

জাতীয় ক্রিকেট লিগের ১৮তম আসরের পর্দা নামছে আজ (শুক্রবার, ০৬ জানুয়ারি)। এবার মাঠে গড়াবে বাংলাদেশ ক্রিকেট লিগ, বিসিএল। আগামী ২০ জানুয়ারি শুরু হচ্ছে লংগার ভার্সন ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ আসরটি।

 

বিসিএলের পঞ্চম আসর শুরুর প্রস্তাবনা তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটি। বিসিবি সূত্রে জানা গেছে, তিনটি ফ্র্যাঞ্চাইজি বিসিএল খেলতে রাজি হয়েছে।

 

গত বছর সেপ্টেম্বরে ইংল্যান্ড সিরিজের আগে বিসিএল আয়োজনের চেষ্টা করেছিল বিসিবি। কিন্তু ওই সময় একাধিক ফ্র্যাঞ্চাইজি আপত্তি তোলায় বিসিএল মাঠে গড়ায়নি।

 

বিসিবির তত্ত্বাবধানে আয়োজিত লিগের গত চার আসর ধরে অংশ নিয়ে আসছে বিসিবি নর্থ জোন, ইসলামী ব্যাংক ইস্ট জোন, প্রাইম ব্যাংক সাউথ জোন ও ওয়ালটন সেন্ট্রাল জোন।

 

গত বছরের মার্চে অনুষ্ঠিত হয়েছিল বিসিএলের চতুর্থ আসর। শিরোপা জেতে ওয়ালটন সেন্ট্রাল জোন। প্রথম আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল তারা। দ্বিতীয় ও তৃতীয় আসরের শিরোপা জিতেছিল প্রাইম ব্যাংক সাউথ জোন।

সূত্র: বাংলা নিউজ