রাজশাহীর খবর

১৭ জন ওয়ারেন্টের আসামিসহ গ্রেফতার ৪৩

নিউজ ডেস্ক১১ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ১৭ জন ওয়ারেন্টভূক্ত আসামিসহ ৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মূখপাত্র ও রাজপাড়া থানা জোনের সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ে আলম এ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নগরীর ৪টি থানা ও ডিবি পুলিশের গ্রেফতারের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ১৭ জন, রাজপাড়া থানা ১৬ জন, মতিহার থানা ৬জন, শাহমখদুম থানা ৩জন এবং ডিবি পুলিশ ১ জনকে  গ্রেফতার করে।

এর মধ্যে ১৭ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৫জন মাদক ব্যবসায়ী, ২১ জন অন্যান্য ও মাদকসেবী গ্রেফতার করা হয়।

স/আ