বিজ্ঞান ও প্রযুক্তি

১৩ মিনিটেই চুল শুকাবে তারহীন ড্রায়ার

নিউজ ডেস্ক৭ জানুয়ারি ২০১৯২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিশ্বের প্রথম তারহীন হেয়ার ড্রায়ার এনেছে ভলো বিউটি নামের একটি প্রতিষ্ঠান।  ড্রায়ারটির নাম দেওয়া হয়েছে ভলো গো।

ড্রায়ারটির জন্য সিইএসকে কেন্দ্র করে আয়োজিত এক ইভেন্টে ইনোভেশন ক্যাটেগরিতে পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি।

আগামীকাল আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাওয়া প্রযুক্তি পণ্যের প্রদর্শনী কনজিউমার ইলেকট্রনিক শোতে (সিইএস) দেখা মিলবে নতুন হেয়ার ড্রায়ারটির।

ভলো জানিয়েছে, এক চার্জে মিডিয়াম হিটে ২৪ মিনিট পর্যন্ত চলবে ব্লো ড্রায়ারটি।  হাই হিটে এটি ব্যাকআপ দেবে ১৩ মিনিট পর্যন্ত। যাদের চুল লম্বা তারা ১০ মিনিটের মধ্যেই ড্রায়ারটি দিয়ে চুল শুকাতে পারবে। এতে করে রেডি হতে কম সময় লাগবে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, অন্যান্য ড্রায়ারের চেয়ে দ্রুত কাজ করবে ভলো গো।  প্রচলিত ড্রায়ারে থাকে কয়েল হিটিং সিস্টেম। ওয়্যারলেস ড্রায়ারটিতে থাকবে রেডিয়েন্ট হিট টেকনোলোজি। তারহীন হওয়ায় দুটি আলাদা অংশে বিভক্ত থাকবে এটি।

ভলো গোয়ের দাম ধরা হয়েছে ৩৯৯ ডলার বা সাড়ে ৩৩ হাজার টাকা। যুক্তরাষ্ট্রের বাইরে ড্রায়ারটি পাওয়া যাবে বছরের মাঝামাঝি সময় থেকে।

এদিকে, আগামী বুধবার থেকে লাস ভেগাসে শুরু হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ ইলেক্ট্রনিক প্রদর্শনী কনজ্যুমার ইলেক্ট্রনিক শো (সিইএস)। প্রদর্শনীটি চলবে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত।

এতে অংশ নেবে প্রায় চার হাজার চারশো’টি প্রতিষ্ঠান। এর মধ্যে বেশিরভাগই স্টার্ট আপ কোম্পানি। ৩০ লাখ স্কয়ার ফুটের হল রুমে চলে এই প্রদর্শনী। এতে শামিল হবেন এক লাখ ৫০ হাজার দর্শনার্থী।

দ্য ডেইলি মেইল অবলম্বনে