সদ্য প্রকাশিত
বিচিত্র

১৩০ ফুট উঁচু বৈদ্যুতিক টাওয়ারে উঠে যুবক কি করলেন?

নিউজ ডেস্ক২০ এপ্রিল ২০১৮১ মিনিট পড়া
১৩০ ফুট উঁচু বৈদ্যুতিক টাওয়ারে উঠে যুবক কি করলেন?

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ব্যস্ততম কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় জামিল খান কমপ্লেক্সের সামনে ১৩০ ফুট উচ্চতাসম্পন্ন বৈদ্যুতিক টাওয়ারের উপর উঠে জাকির হোসেন নামের মানসিক ভারসাম্যহীন যুবক।

দীর্ঘ ছয় ঘণ্টা শ্বাসরুদ্ধকর অবস্থায় চেষ্টা চালিয়ে অবশেষে বিকাল ৬টার দিকে ওই প্রতিবন্ধিটাকে টাওয়ারের উপর থেকে নামানো সম্ভব হয়।

এলাকাবাসী ওই পাগলকে বৈদ্যুতিক টাওয়ারের উপর থেকে নামাতে প্রথমে তাসলিমা নামের অরেক পাগলীকে দিয়ে হ্যান্ডমাইকের মাধ্যমে কথা বলিয়ে চেষ্টা চালায়। এতে কোনো কাজ না হওয়ায় বিকালে এলাকাবাসী ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হস্তক্ষেপ কামনা করেন।

পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ওই পাগলকে টাওয়ার থেকে নামিয়ে আনেন।