সদ্য প্রকাশিত
নড়াইলের সহিংসতার নিরপেক্ষ তদন্ত দাবি সিপিবির শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন আ. লীগকে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল : প্রতিমন্ত্রী নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না
বিচিত্র

১২ বছর পর শোনা গেল নবজাতকের কান্না

নিউজ ডেস্ক২৪ মে ২০১৮১ মিনিট পড়া
১২ বছর পর শোনা গেল নবজাতকের কান্না

সিল্কসিটিনিউজ ডেস্ক:

১২ বছর পর সন্তান জন্ম নিল ব্রাজিলের একটি দ্বীপে। শুনতে অবাক লাগলে আদতে তাই ঘটেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য গার্জিয়ান’ জানাচ্ছে, ব্রাজিলের ‘ফার্নান্ডো দে নর্নাহা’  দ্বীপের হাসপাতালে কোনও মেটারনিটি বিভাগ নেই। তাই কোনও প্রসূতির সন্তান জন্ম নিলে, অনেক সমস্যায় পোহাতে হতো চিকিৎসকদের। এই  জন্য এই দ্বীপে সন্তান জন্মানোই নিষিদ্ধ করে দেয় স্থানীয় প্রশাসন।

জানা গিয়েছে, ওই দ্বীপে কমপক্ষে ৩ হাজার মানুষ বসবাস করেন। এতদিন এই দ্বীপের হবু মায়েদের সন্তান জন্ম দেওয়ার জন্য যেতে হত ৩৬৫ কিলোমিটার দূরে নাটল নামক এক শহরে। সমুদ্রের ওপর দিয়ে যেতে হত দীর্ঘ পথ। গত শুক্রবার এখানেই এক সন্তানের জন্ম দেন এক মহিলা। তবে এই বিষয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, ওই দম্পতি নিজেরাও জানত না যে, ওই মহিলা অন্তঃসত্ত্বা অবস্থায় রয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই মহিলা জানিয়েছেন, শুক্রবার আচমকা তাঁর প্রসব যন্ত্রনা শুরু হয়। একটু পরেই তিনি বুঝতে পারেন যে তিনি সন্তান জন্ম দিতে চলেছেন। তিনি যে গর্ভবতী রয়েছেন, তা তিনি আগে থেকে জানতেন না বলেই জানিয়েছেন। তাঁর মাতৃত্বের ঘটনায় নিয়মভঙ্গ হল এই দ্বীপের।

এই মহিলার আগেও একটি সন্তান রয়েছে। তখনও নাটল শহরের হাসপাতালে গিয়ে সন্তান জন্ম দিতে হয়েছে তাঁকে। এবারের প্রসব তৈরি করল অন্য ইতিহাস।