নিজস্ব প্রতিবেদক
নির্যাতন একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। আর এই ব্যাধির বলি হচ্ছে নারী ও শিশুরা। কথনো উত্যক্ত বা যৌন হয়রানী, আবার কখনো গণধর্ষণের পরে হত্যাকাণ্ডের মত ঘটনাও ঘটছে। এ সব ঘটনাগুলো নিত্য দিনের খবর হয়ে দাড়িয়েছে। জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১১ মাসে নারী ও শিশু ধর্ষেনের শিকার হয়েছে ৪ হাজার ১৪৪ জন।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর আলুপট্টি এলাকার মুক্তিযুদ্ধা পাঠাগারে অনুষ্ঠিত বাংলাদেশ মহিলা পরিষদের সংবাদ সম্মেলনে এসব কথা উঠে আসে।
বাংলাদেশে মহিলা পরিষদের তথ্য মতে, ৪ হাজার ১৪৪ জনের মধ্যে ধর্ষেণের শিকার হয়েছেন ৮৭৫ জন নারী ও শিশু। আর গণধর্ষেণের শিকার হয়েছেন ১৩৪ জন, ধর্ষেণের পর হত্যা করা হয়েছে ৩১ জন নারী ও শিশুকে। ধর্ষেণের চেষ্টার ঘটনায় আহত হয়েছে আরো ১৪০ জন।

উত্ত্যক্ত ও যৌন নিপীড়নের শিকার হয়েছেন ৩৩১ জন নারী ও শিশু। এদের মধ্যে উত্ত্যক্ত করা হয়েছে ২৪০ জনকে। উত্ত্যক্ত কারণে আত্মহত্যা করেছে ৮ জন, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নির্যাতন করা হয়েছে ১২ জনকে। এর মধ্যে যৌন নির্যাতনের শিকার হয়েছে ৭১ জন।
রাজশাহী স্থানীয় পত্রিকা অনুয়ায়ী জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাসে রাজশাহী অঞ্চলে ৯টি থানায় ৪৩৭ জন নারী ও শিশু বিভিন্ন ভাবে ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছে।
স/আ









