রাজশাহী

ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে ১১ ডিসেম্বর রাজশাহীতে হরতাল

নিউজ ডেস্ক৩ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) বর্ধিত হোল্ডিং ট্যাক্স বহুগুন বৃদ্ধি, বর্ধিত ট্রেড লাইসেন্স ফি, সাইনবোর্ড ফি বাতিল এবং সহনীয় পর্যায়ে ভ্যাট আরোপের দাবিতে চলমান আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা হিসেবে ‘অর্দ্ধদিবস হরতাল’ পালন করা হবে।

 

আজ শনিবার বেলা ১১টায় রাজশাহী নাগরীক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের আয়োজনে সোনাদীঘির মোড়ে সংবাদ সম্মেলনে এ হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ ও সভাপতিত্ব করেন, পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট এনামূল হক।

 

তিনি লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে জানায়, নগরবাসীর এই চার দফা দাবির সমর্থনে রাসিক এলাকায়  আগামী ১১ ডিসেম্বর রোববার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সর্বাত্মক শান্তিপূর্ণ হরতাল পালন করা হবে।

 

উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব ফরিদ মামুদ হাসান, ব্যবসায়ী ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম, ভাষান অনুসারী পরিষদের সদস্য সাইদুর রহমান সাইদ, আরডি মাকের্ট ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, নগর মেস মালিক সমিতির সভাপতি এ্যাডভোকেট খোরশেদ আলম, এলিজবল ইয়ুথ ফর ইলোভিশান এর সভাপতি গোলাম নবী, গন সংহতি আন্দোলনের সমন্বয়কারী এ্যাডভোকেট মুরাদ মোর্শেদ।

 

এসময় আরো উপস্থিত ছিলেন, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের সদস্য সচিব এ্যাডভোকেট হোসেন আলী পেয়ারা, উপদেষ্টা এ্যাডভোকেট আনোয়ার হোসেন, নাগরীক অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট মোতাসিন বিল্লাহ , বাংলাদেশ মানবধিকার কমিশনের প্রচার সম্পাদক হাফিজুর রহমান খাঁন, রাজশাহী গড়ো ঐক্য পরিষদের আহ্বায়ক নূরে এলাহী রিজভী প্রমুখ।

 

স/আ