সদ্য প্রকাশিত
খেলা

১১তম জাফর ইমাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে হেতেম খা লেজেন্ড’র জয়

নিউজ ডেস্ক১৬ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
১১তম জাফর ইমাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে হেতেম খা লেজেন্ড’র জয়

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেডিক্যাল কলেজ মাঠে চলমান ১১ তম জাফর ইমাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে সোমবারের খেলায় হেতেম খা লেজেন্ড ৮৮ রানে হারায় সাগর স্মৃতিকে।

 

টসে হেরে হেতেম খা ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৮২ রান তোলে। দলের তাসিন ৮৭ রান করে। বিপক্ষে আরিফ ২১ ও রাকিব ১৯ রানে ২টি করে উইকেট নেন।

 

জবাবে সাগর স্মৃতি ১৭.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৪ রান তোলে। দলের জাহাঙ্গীর ১৪ রান করে। বিপক্ষে তাসিন ১০ রানে ৫টি ও সুব্রত ৩ রানে ২টি উইকেট নেন।

স/আর