বিজ্ঞান ও প্রযুক্তি

১০ সেপ্টেম্বর আসছে নতুন আইফোন

নিউজ ডেস্ক১৬ আগস্ট ২০১৯১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নতুন আইফোন নিয়ে নানা সময়ে অনেক কথা শোনা গেছে। সাধারণত সেপ্টেম্বরে নতুন পণ্যের ঘোষণা দেয় অ্যাপল।

আগামী ১০ সেপ্টেম্বর নতুন আইফোন উন্মোচন করা হবে বলে একটি খবরে বলা হয়েছে।

ব্রাজিলের একটি সাইটে জানানো হয়েছে, আগামী ১০ সেপ্টেম্বর অ্যাপল তাদের আইওএস ১৩’র সপ্তম সংস্করণ উন্মুক্ত করবে। সেদিনই নতুন আইফোনের ঘোষণা আসবে।

ওই সাইটে বলা হয়েছে, তারা একটি ছবি দেখতে পেয়েছে যেটি ‘হোল্ডফররিলিজ’ নামে, সেখানে দেখা গেছে আইওএস ১৩ হোমস্ক্রিন। সেই স্ক্রিনে আবার ১০ সেপ্টেম্বর ক্যালেন্ডার তারিখ লেখা।

এর মানে এটাই যে, সেদিনই উন্মোচন করা হবে আইফোন ১১।

চলতি বছরেও তিন মডেলের আইফোন আনবে মার্কিন জায়ান্টটি। এগুলোর কোড নাম হতে পারে ডি৪৩, ডি৪২ এবং এন১০৪।

আইফোন তিনটি এক্সআর সিরিজের পরিবর্তে আসতে পারে। যেগুলোতে থাকবে ট্রিপল রিয়ার ক্যামরা সেটাআপ।

অবশ্য অনেক আগেই অ্যাপলের বিশ্লেষক মিন চি কোহ বলেছেন, ফোন তিনটিতেই থাকতে পারে ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি।