সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

হেলিকপ্টার ও সামরিক যান কিনছে পাকিস্তান

নিউজ ডেস্ক২৪ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
হেলিকপ্টার ও সামরিক যান কিনছে পাকিস্তান

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইতালির একটি কোম্পানির কাছ থেকে অগাস্টাওয়েস্টল্যান্ড এডব্লিউ১৩৯ হেলিকপ্টার কিনছে পাকিস্তান। ইতালির বিমান ও প্রতিরক্ষা প্রতিষ্ঠান লিওনার্দো-ফিনমেকানিসা এই তথ্য নিশ্চিত করেছে। একই সঙ্গে পাকিস্তান যুক্তরাষ্ট্রের কাছ থেকে বেশ কয়েকটি সামরিক যান কেনার চুক্তি করেছে।

 

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন-এর খবরে বলা হয়েছে, মোট কতটি হেলিকপ্টার অর্ডার দেওয়া হয়েছে তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, তল্লাশি ও উদ্ধার অভিযান এবং জরুরি চিকিৎসা সেবার জন্য এই হেলিকপ্টার ব্যবহার করা হবে।

 

ইতালীয় প্রতিষ্ঠানটি জানিয়েছে, পাকিস্তানের জন্য উপযুক্ত এই হেলিকপ্টারটি।  গত বছর মে মাসে এ বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়।

 

বর্তমানে পাকিস্তানে ১১টি এডব্লিউ১৩৯ হেলিকপ্টার চালু রয়েছে। নতুন হেলিকপ্টারগুলো এ বছরের মাঝামাঝি পাকিস্তান আসতে পারে।

 

এদিকে, মার্কিন প্রতিষ্ঠান নেভিস্টার ডিফেন্স-এর কাছ থেকে ৩৫ মিলিয়ন ডলার মূল্যের বিশেষ সামরিক যান কেনার চুক্তির কথা প্রকাশ হয়েছে। বুধবার এ তথ্য জানিয়েছে আইএসএস জেন’স প্রতিরক্ষা সাময়িকি।

 

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় ১৬ ফেব্রুয়ারি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের বিদেশি সামরিকবাহিনীর কাছে বিক্রির অধীনে স্বাক্ষরিত এ চুক্তির আওতায় আরও বেশি কিছু সামরিক সরঞ্জাম রয়েছে। ২০১৮ সালের অক্টোবরে চুক্তির সব সরঞ্জাম পাকিস্তান পেতে পারে

সূত্র: রাইজিংবিডি