নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী নগরীর হেতেম খা লিচুবাগান মাঠ প্রাঙ্গণে পবিত্র শবে বরাত (লাইলাতুল বারাআত) উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) রাত ১০টায় যুবসমাজের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে লাইলাতুল বারাআতের শিক্ষা, করণীয় ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। হেতেম খা লিচুবাগান জামে মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন এবং শবে বরাতের ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ওয়াজ মাহফিল পরিচালনা করেন। পরে তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন।
দোয়া মাহফিলে আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন মারুফ হোসেন রুপন, রিজবি হোসেন দীপ, আবু খালিদ সাকিব, কামরুল ইসলাম সিয়াম, মিম, তপু ও তাপসীর মেহেদী নাইমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।
পবিত্র এই রজনীতে মুসল্লিরা নফল ইবাদত, কুরআন তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন।









