সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

হায়দ্রাবাদে এয়ার কুলার কারখানায় আগুন, নিহত ৬

নিউজ ডেস্ক২২ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
হায়দ্রাবাদে এয়ার কুলার কারখানায় আগুন, নিহত ৬

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের হায়দ্রাবাদে একটি এয়ার কুলার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৬ জন নিহতের খবর ‍জানা গেছে।

 

বুধবার (২২ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

 

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, হায়দ্রাবাদের আতাপুরে ‘এ১ এয়ার-কুলারস’ নামক প্রতিষ্ঠানের কারখানাটিতে আয়রন শিট তৈরি করা হতো। ভোরে লোকজন ঘুমন্ত অবস্থায় থাকায় প্রাণহানির এ ঘটনা ঘটেছে।

 

রাজেন্দ্রনগর পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার গাংগি রেড্ডি জানান, প্রাথমিক তদন্তে এয়ার কুলারের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের কারণ বলে ধারণা করা হচ্ছে।

 

ভেতর থেকে দরজা বন্ধ থাকায় অগ্নিকাণ্ডের পর দ্রুত বের না হতে পেরে ওই ৬ জন জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে কারখানাটিতে ঠিক কতোজন শ্রমিক কাজ ছিলেন সে বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।

 

নিহতদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা সবাই ওড়িষ্যার বাসিন্দা। ঘটনাস্থলে আর কোনো মরদেহ রয়েছি কিনা তা অনুসন্ধানে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

সূত্র: বাংলা নিউজ