সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট খেলতে বৃহস্পতিবার রাতে হায়দরাবাদ পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ শুক্রবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছে মুশফিক-সৌম্যরা। আগামীকালও অনুশীলন করবে টাইগাররা। এরপর রোববার ভারত ‘এ’ দলের বিপক্ষে দুইদিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে হায়দরাবাদের জিমখানা মাঠে।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে আঙ্গুলে চোট পাওয়া মুশফিকুর রহিম দ্রুত সেরে উঠছেন। আজ শুক্রবার তিনি হায়দরাবাদে অনুশীলন করেছেন।

৫ ও ৬ ফেব্রুয়ারি দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষে ৯ ফেব্রুয়ারি একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।
২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এই প্রথম বাংলাদেশ দলকে ভারতে খেলতে আমন্ত্রণ জানিয়েছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড। ১৭ বছর পর ভারতের মাটিতে খেলতে যাওয়ায় এই টেস্টটি বিশেষ মর্যদা পাচ্ছে। একমাত্র টেস্টকে ঘিরে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনও নানা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।
সূত্র: রাইজিংবিডি










