সদ্য প্রকাশিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : সাইমুম পারভেজ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু
আন্তর্জাতিক

হাসপাতাল থেকে ছাড়া পেতে ‘৫০৮ দিনের অপেক্ষা’?

নিউজ ডেস্ক৫ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
হাসপাতাল থেকে ছাড়া পেতে ‘৫০৮ দিনের অপেক্ষা’?

সিল্কসিটিনিউজ ডেস্ক :

এক সমীক্ষায় দেখা গেছে , হাসপাতালে চিকিৎসা শেষ হওয়া সত্ত্বেও কিছু রোগীকে প্রায় এক বছর বা তারও বেশি ওই হাসপাতালেই কাটিয়ে দিতে হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে ছাড়পত্র না পাবার কারণেই কিছু রোগীকে এমন দীর্ঘসময় কাটিয়ে দিতে হয় সেখানেই।

স্কটিশ লিবারেল ডেমোক্রেট-এর করা একটি গবেষণা প্রতিবেদনের এমন তথ্য সম্প্রতি প্রকাশিত হয়। ২০১৩ সাল থেকে ২০১৬ পর্যন্ত ওই গবেষণাটি কাজটি চালানো হয় পুরো স্কটল্যান্ড জুড়ে।

ডামফ্রাইস এন্ড গ্যালোওয়ের একটি হাসপাতালে এমন একজন রোগীকে পাওয়া যায় যিনি চিকিৎসাশেষে কর্তৃপক্ষের ছাড়পত্র পাবার জন্য ৫০৮ দিন ধরে হাসপাতালেই রয়েছেন।

স্কটিশ সরকার জানাচ্ছে, দেরীতে রোগীদের ছাড়পত্র দেবার ঘটনা ২০১৫ সালে অনেক বেশি ছিল। ২০১৬ সালে সেটা অনেকটা কমেছে।

আর এক বছরেরও বেশি সময় ধরে হাসপাতালে রোগীদের অপেক্ষা করতে হচ্ছে-এমন অনেক রেকর্ড পাওয়া গেছে ফাইফ এন্ড হাইল্যান্ড রেকর্ড বোর্ড থেকে।

এছাড়া গ্লাসগো এন্ড ক্লাইড, ল্যাঙ্কারশায়ার, শেটল্যান্ডসহ কয়েকটি শহরে বেশ কিছু রোগীর সন্ধান পাওয়া যায় যাদের চিকিৎসা শেষে ছয় মাসেরও বেশি সময় হাসপাতালে থাকতে হয়েছে শুধুমাত্র কর্তৃপক্ষ ছাড়েনি বলে।

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন বলেছেন “এমন পরিস্থিতি কোনভাবেই গ্রহণযোগ্য নয়”।

সূত্র:বিবিসি