সিল্কসিটিনিউজ ডেস্ক:

এর পাশাপাশি ফোলেট বা ভিটামিন বি৯-এর ঘাটতিও ঠাণ্ডা লাগার একটি বড় কারণ। ফোলেট রক্ত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর অভাবে রক্তাল্পতা সৃষ্টি হয়, যা শরীরের তাপমাত্রা ধরে রাখতে বাধা দেয়। নিয়মিত শাকসবজি, ডাল, ডিম ইত্যাদি না খেলে এই ঘাটতি দেখা দিতে পারে।
আরেকটি গুরুত্বপূর্ণ খনিজ হলো আয়রন। আয়রনের অভাবে রক্তাল্পতা হয়, ফলে শরীর পর্যাপ্ত অক্সিজেন পায় না এবং তাপ উৎপাদন কমে যায়। আয়ুর্বেদে বলা হয়, আয়রনের ঘাটতি দেহের অভ্যন্তরীণ তাপ দুর্বল করে দেয়, তাই মানুষ অল্প শীতেই বেশি কাঁপতে শুরু করে।
চিকিৎসকরা পরামর্শ দেন, প্রথমেই খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা জরুরি। খাদ্যতালিকায় রাখুন—গাঢ় সবুজ শাক, ডাল, মাংস, মাছ, ডিম, দুধ ও দুগ্ধজাত খাবার।
তদুপরি, নিয়মিত হালকা যোগব্যায়াম, প্রণায়াম এবং দ্রুত হাঁটা রক্ত সঞ্চালন বাড়ায়, যা ঠাণ্ডা কমাতে গুরুত্বপূর্ণ। তবে দীর্ঘদিন ধরে অতিরিক্ত ঠান্ডা অনুভব হলে চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা করানো উচিত, কারণ এটি থাইরয়েড সমস্যা বা অন্যান্য স্বাস্থ্য জটিলতার ইঙ্গিতও হতে পারে।
শেষ পর্যন্ত, শরীরের অভ্যন্তরীণ তাপ ঠিক রাখতে ভিটামিন ও খনিজের ঘাটতি পূরণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে সচেতন থাকলে শীতেও শরীর থাকবে উষ্ণ, সুস্থ ও সতেজ।
সূত্র : আজকাল









