সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

হাতির তাণ্ডব (ভিডিও)

নিউজ ডেস্ক১১ মার্চ ২০১৭১ মিনিট পড়া
হাতির তাণ্ডব (ভিডিও)

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পিপাসা পেলে কারই বা মাথা ঠিক থাকে বলুন! আর সেটা যদি হাতি হয় তাহলেতো কোনো কথাই নেই। ভারতের কেরালা রাজ্যের কাঞ্জিসুডি গ্রামে পিপাসার্ত এক হাতি রীতিমতো তাণ্ডব চালিয়েছে।

গ্রামবাসী জানিয়েছে, ওয়ালিয়ার জঙ্গল থেকে হাতিটি পানি খুঁজতে খুঁজতে লোকালয়ে চলে আসে। আসার পথে সে যা পেয়েছে তা-ই দুমড়েমুচড়ে দিয়েছে। স্থানীয় একটি দ্বিতল বাড়ি থেকে হাতির মত্ততার কিছু অংশ ভিডিও করা হয়েছে। এতে দেখা গেছে, মত্ত হাতিটি রাস্তা দিয়ে ছুটে আসছিল। এসময় এক মোটর সাইকেল আরোহীকে সামনে পেয়ে সে তাড়া দেয়। প্রাণ বাঁচাতে ওই ব্যক্তি তার মোটরসাইকেল ফেলেই দৌড় দেয়া শুরু করেন। পরে তিনি একটি বাড়িতে যেয়ে আশ্রয় নেন।

ভিডিওতে ভীতসন্ত্রস্ত স্থানীয়দের বলতে শোনা গেছে-‘এটা এখানে কী করে এলো? কেউ শব্দ করো না, একে যেতে দাও, চুপ কর চুপ কর।’

হাতিটি যা তাণ্ডব চালানোর সেটা রাস্তাতেই করেছে। তবে সৌভাগ্যবশতঃ কেউ হতাহত হয়নি।

ভিডিও :

সূত্র: রাইজিংবিডি