লাইফ স্টাইল

হাই প্রেশারের ভয়ে লবণ খাচ্ছেন না? একেবারেই বাদ দিলে কী হতে পারে

নিউজ ডেস্ক৮ অক্টোবর ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

হাই ‘প্রেশার’ হলে বেশি লবণ খেতে নিষেধ করা হয়। এ কথা এখন সবাই জানে। কিন্তু পর্যাপ্ত লবণ না খেলে কী কী হতে পারে, সে সম্পর্কে হয়তো অনেকেরই ধারণা নেই। রান্নায় লবণ না দিলে যেমন খাবারটি খাওয়ার যোগ্য হয় না, তেমনই লবণ ছাড়া শারীরবৃত্তীয় কাজকর্ম পরিচালনা করাও অসম্ভব।

চিকিৎসকরা বলছেন, শরীরে ফ্লুইডের সমতা, সক্রিয় স্নায়ুতন্ত্র থেকে পেশির কাজকর্ম—সব কিতেই লবণের ভূমিকা রয়েছে। তবে তা খেতে হবে মাপ বুঝে। এই বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত নির্দেশিকাও রয়েছে।

সম্প্রতি ভারতীয় চিকিৎসক ও ইনফ্লুয়েন্সর সৌরভ শেট্টি এই প্রসঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন।

সেখানে তিনি বলেছেন, এক চা চামচের কম লবণ খেলে প্রাথমিকভাবে রক্তচাপের হেরফের নজরে আসবে। বিপারহারে পরিবর্তন আসাও অস্বাভাবিক নয়।

আর কী কী হতে পারে

স্নায়ু ও পেশির কার্যকারিতা স্বাভাবিক রাখতে সোডিয়াম ও পটাশিয়াম দুই-ই প্রয়োজন। লবণ কম খেলে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য নষ্ট হয়।

ফলে পেশিতে টান ধরা, দুর্বলতা, বুক ধড়ফড়ানির মতো সমস্যা দেখা দিতে পারে।
শরীরে পর্যাপ্ত লবণ না গেলে বিপাক হার বিঘ্নিত হতে পারে। যে কারণে ইনসুলিন সেন্সিটিভিটি নষ্ট হতে পারে। দীর্ঘদিন ধরে এমনটা চলতে থাকলে বিপাক হারের সঙ্গে জড়িত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বাড়বে।

খাবার থেকে লবণ পুরোপুরি বাদ দিলে সোডিয়ামের ঘাটতি হয়।

ফলে অন্যান্য সাপোর্টিভ হরমোন ক্ষরণের জন্য অ্যাড্রিনাল গ্রন্থিকে অতিরিক্ত কাজ করতে হয়। হরমোনে হেরফের হলে শারীরবৃত্তীয় কাজকর্মে স্বাভাবিক ভাবেই তার প্রভাব পড়ে।

সূত্র : এই সময়