সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

হাইকোর্টে জামিন সান্তাহারের ৪৬ বিএনপি নেতাকর্মীর

নিউজ ডেস্ক২৭ জানুয়ারি ২০২১২ মিনিট পড়া
হাইকোর্টে জামিন সান্তাহারের ৪৬ বিএনপি নেতাকর্মীর

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনায় ধানের শীষের নব-নির্বাচিত মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু সমর্থিত ৪৬ বিএনপি নেতাকর্মীর এক মাসের আগাম জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। জামিনের মেয়াদ শেষ হলে তাদেরকে বিচারিক (নিম্ন) আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু জানান, দায়ের করা আবেদনের শুনানি নিয়ে বুধবার হাইকোর্টের বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আসাদুজ্জামান। তার সঙ্গে ছিলেন আজমল হোসেন খোকন।

আজমল হোসেন খোকন মুঠফোনে বলেন, তোফাজ্জল হোসেন ভুট্টু বিএনপির মনোনয়ন নিয়ে গত ১৬ জানুয়ারি মেয়র পদে নির্বাচিত হন।

নির্বাচনের আগে গত ১১ জানুয়ারী (সোমবার রাতে) প্রতিপক্ষ নৌকার নির্বাচনী ক্যাম্প পুরে ফেলা ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর ঘটনায় গত ১২ জানুয়ারী আওয়ামীলীগ প্রার্থী আশরাফুল ইসলাম মন্টু বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মাহফুজুল হক টিকন, বিএনপি প্রার্থীর ছোট ভাই মাহবুবুর রহমান রেন্টু, যুবদল নেতা মামুনুর রশিদ মামুন, প্যাভেলসহ বিএনপির ৪৬ নেতাকর্মীর নামে মামলা দায়ের করেন।

বুধবার দুপুরে অভিযুক্তরা হাইকোর্টে হাজির হয়ে এক মাসের জামিন পান। এক মাস পর ওই ৪৬ জনকে বিচারিক (নিম্ন) আদালতে আত্মসমর্পণ করতে হবে। এ সময় তাদের সঙ্গে মেয়রও উপস্থিত ছিলেন।