সিল্কসিটিনিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নারীসহ পাঁচজন নিহত ও যশোরের চৌগাছায় স্কুলের পিকনিকের বাস উল্টে শিক্ষক-শিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার উলুকান্দি রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। অন্যদিকে বুধবার রাত ১০টার দিকে উপজেলার চৌগাছা-পুড়াপাড়া সড়কের দানবাক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ জাকির হোসেন বলেন, উলুকান্দি রেলগেট এলাকায় সিলেট থেকে ঢাকাগামী পাথরবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের পাঁচ আরোহী নিহত ও সাতজন আহত হন।লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, যশোরের চৌগাছায় বুধবার রাত ১০টার দিকে উপজেলার চৌগাছা-পুড়াপাড়া সড়কের দানবাক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চৌগাছার রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহুরুল ইসলাম, একই স্কুলের ছাত্রী সুমাইয়া ও সাথী এবং বাসের হেলপার চৌগাছা শহরের মাঠপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মিলন।
চৌগাছার রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হবিবর রহমান বলেন, ‘আমার স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও কয়েকজন অভিভাবক দুটি বাসে দিনাজপুরের স্বপ্নপুরীতে পিকনিক করতে যাচ্ছিলেন।
চৌগাছা-পুড়াপাড়া সড়কের দানবাক্স এলাকায় পৌঁছালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে কমপক্ষে ২৫ জন আহত হন। আহত ব্যক্তিদের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে স্কুলের শিক্ষক জহুরুল ইসলাম, ছাত্রী সুমাইয়া ও সাথী এবং বাসটির হেলপার মিলন মারা যান।’
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম মসিউর রহমান বলেন, রাত ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় ছয়জনকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।
(হবিগঞ্জের ও যশরের এই নিউজ দুটি এক সঙ্গে করা হয়েছে)
সূত্র: রাইজিংবিডি









