রাজশাহী

হত্যা মামলার বাদিকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগে পুলিশ কর্মকর্তা ক্লোজড

নিউজ ডেস্ক১ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় হত্যা মামলা তুলে নিতে বাদিকে হয়রানিমূলক ধর্ষণ মামলা দেয়া অভিযোগে পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে পুঠিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হত্যা মামলার আসামি মাহাবুব রশিদ রেন্টুর দোকানে উপ-পরিদর্শক আনোয়ার হোসেন ঘোরা ফেরা করে এবং চা খায় । এতে মামলার এরশাদ আলী অসস্থি মনে করলে আমাকে (পুঠিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দিন) জানালে তিনি উর্দ্ধতন কর্মকর্তাকে জানায়।

তিনি আরো বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় যে সকল আসামিদের গ্রেফতার করা হয়েছিলো তারা আদালতে গিয়ে হুকুম দাতা হিসেবে মাহাবুব রশিদ রেন্টুর নাম বলে। পরে তাকে গ্রেফতার করা হলে তিনি উচ্চ আদালত থেকে জামিনে আসেন। হত্যা মামলার মতো একটি স্পর্শকাতর মামলা প্রত্যাহারের জন্য বাদিকে হুমকি দেয়ায় উপ-পরিদর্শক আনোয়ার হোসেনকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

জানা গেছে, উপজেলার গনিপুর ইউনিয়নের চাপড়া মোহাম্মাদপুর গ্রামের শিক্ষার্থী রাজু আহমেদ হত্যা মামলার বাদি নিহতের বাবা এরশাদ আলী। তাকে মামলা তুলে নিতে পুলিশ কর্মকর্তার হুমকি ও তার সহায়তায় আসামীরা এক নারীকে দিয়ে হয়রানিমূলক একটি ধর্ষণ মামলা দায়ের করেছে এমন অভিযোগ উঠেছে। নিরুপায় হয়ে এরশাদ আলী পুলিশের বিভিন্ন দফতরে অভিযোগ করেছেন।

এর আগে গত ২০১০ সালের ১৫ মার্চ রাজশাহীর নিউ মার্কেট এলাকায় খুন হয় কলেজ শিক্ষার্থী রাজু আহমেদ। ওই ঘটনায় রাজুর পিতা এরশাদ আলী বাদি হয়ে ১৪ জনকে আসামী করে বোয়ালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বাদি এরশাদ আলী অভিযোগ করেন, মামলাটি তুলে নেয়ার জন্য বাগমারা থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন তার উপর চাপ প্রয়োগ করেন। মামলা তুলে না নিলে তার বিরুদ্ধে বিভিন্ন মামলা দেয়া হবে বলেও হুমকি দেয়। এতে রাজি না হওয়ায় এরশাদ আলীকে ফাঁসাতে আসামীদের এবং ওই পুলিশ কর্মকর্তার যোগসাজোশে গত ২৭ জানুয়ারী মান্দা উপজেলার পারুইটংগী গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের মেয়ে ছায়েরা খাতুন বাদি হয়ে বাগমারা থানায় একটি ধর্ষণ মামলা করেন।

এ মামলা বিষেয় জানতে চাইলে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঙ্গে যোগাযোগ করার জন্য মুঠোফনে কল করা হলে এসআই জাহিদ বলেন, স্যার ব্যস্ত আছে, আপনি পরে ফোন করেন। ২০ মিনিট পরে ফোন করা হলে, এসআই আধা ঘন্টা পরে ফোন দিতে বলেন।

স/আ