সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী কালিকাপ্রসাদ নিহত

নিউজ ডেস্ক৭ মার্চ ২০১৭১ মিনিট পড়া
সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পী কালিকাপ্রসাদ নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:লোকজ বাংলা গানের জনপ্রিয় সংগীতশিল্পী ও পশ্চিমবঙ্গের দোহার গানের গায়ক কালিকা প্রসাদ ভট্টাচার্য আর নেই। ভারতের হুগলিতে সড়ক দুর্ঘটনায় তিনি সকালে মারা গেছেন।

বীরভূমের সিউড়িতে অনুষ্ঠান করে দল নিয়ে কলকাতার ফেরার পথে তাকে বহনকারী গাড়িটি দুর্ঘটনায় পড়ে। কালিকপ্রসাদসহ ৬ জন ছিলেন গাড়িতে। গাড়িতে থাকা অন্যদের অবস্থাও গুরুতর। বাংলা গানের এ প্রাণসঞ্চারি এ শিল্পীর অকাল প্রয়াণে ইতোমধ্যে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে শিল্পাঙ্গনে শোকের ছায় নেমে এসেছে। তার এ চলে যাওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

জানা গেছে, বর্ধমান থেকে আসার সময় তাদের গাড়িকে পেছন থেকে ধাক্কা মারে অন্য একটি গাড়ি। এতে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গিয়ে পড়ে শিল্পীদের গাড়িটি। আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা কালিকাপ্রসাদকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে, কালিকাপ্রসাদ গত ২ মার্চ ঢাকায় এসেছিলেন। বাংলাদেশের ছবি ‘ভুবন মাঝি’তে কাজ করেছেন তিনি। ছবিটি মুক্তি পায় ৩ তারিখ। এরপর তিনি কলকাতায় ফিরে গিয়েছিলেন।

 

সূত্র: বাংলাট্রিবিউন