রাজশাহী

স্ত্রীকে হত্যার একদিন পরে স্বামীর আত্মহত্যা

নিউজ ডেস্ক৮ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

স্ত্রী সুমিকে হত্যার একদিন পরে রাজশাহীতে এবার স্বামী মিঠুন ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। আজ রোববার বেলা ১২ টার দিকে চারঘাটের হলিদাগাছি এলাকার রেলক্রসিং এ ঘটনা ঘটে।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ সিল্কসিটিনিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটা রেলেও বিষয়। তবে তিনি মারা গেছেন।

এ ঘটনায় নিহত মিঠুন কাটাখালি শাহাপুর এলাকার মজিদের ছেলে। পরে তার লাশ উদ্ধার করে কাটাখালীর নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছে। তবে স্থানীরা প্রাথমকি ভাবে ধারণা করছে মিঠুন ট্রেন আসার সময় হর্ণ দিলেও সে লাইনের নিচে নামেনি।

এদিকে সুমির খালু মুকুল সিল্কসিটিনিউজকে বলেন, আমাদের পক্ষ থেকে গতকাল একটি হত্যা মামলা করা হয়েছিলো। এই মামলায় চারজনকে আসামি করা হয়। এর মধ্যে প্রধান আসামি করা হয় মিটুনকে। তার ছোট ভাই ও বাবা মাও রয়েছে আসামির তালিকায়।

এর আগে গতকাাল শনিবার কাটাখালি শাহাপুর এলাকায় সুমি খাতুন (২৪) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় ওই গৃহবধূর শ্বশুর আবদুল মজিদকে আটক করেছে পুলিশ।

গৃহবধূ সুমি ওই এলাকার মিঠুন আলীর স্ত্রী। তার বাবার বাড়ি পার্শ্ববর্তী হরিয়ান সুগার মিল এলাকায়।

এর আগে আবদুল মজিদকে শনিবার রাত সাড়ে আটটার দিকে তাকে তার বাড়ি থেকে মতিহার থানা পুলিশ আটক করে নিয়ে আসা হয়। তবে বিকেলের ওই ঘটনার পর থেকে গৃহবধূর স্বামীসহ বাড়ির অন্য সদস্যরা পলাতক রয়েছে।

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, সুমি আত্মহত্যা করেছেন-এমন কোনো আলামত পাওয়া যায়নি। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশের ময়নাতদন্ত করা হচ্ছে। আর এ ঘটনায় হত্যা মামলা দায়েরের জন্য নিহত সুমির বাবা আসাদুজ্জামান থানায় এসেছেন।

তিনি আরো জানান, সুমির শ্বশুরকে আটক করা হয়েছে। তবে বাড়ির অন্য সদস্যরা পালিয়ে গেছেন। তাদেরও আটকের চেষ্টা চলছে।

 

স/আ