সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
দুর্ঘটনা

স্টেশনে সন্তানকে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

নিউজ ডেস্ক১ আগস্ট ২০২৬১ মিনিট পড়া
স্টেশনে সন্তানকে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চুয়াডাঙ্গার দামুড়হুদায় চার বছরের শিশুকে প্ল্যাটফর্মে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন নিলুফা (২৫) নামে এক নারী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে দর্শনা হল্ট স্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় হঠাৎ ওই নারী রেললাইনে ঝাঁপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। তার সঙ্গে থাকা প্রায় চার বছর বয়সী শিশুটি প্ল্যাটফর্মে থাকায় অক্ষত ছিল।

ঘটনার পর স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ দ্রুত আহত নিলুফাকে উদ্ধার করে দর্শনার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রেলওয়ে পুলিশ জানায়, নিহতের কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার স্থায়ী ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ আরো জানায়, শিশুটি বর্তমানে রেলওয়ে পুলিশের নিরাপদ হেফাজতে রয়েছে।

নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার কারণ সম্পর্কে তদন্ত চলছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।