সদ্য প্রকাশিত
স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, মহেশপুর সীমান্তে আটক ৫ স্বর্ণার মনে জায়গা পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে
চাকরি

স্কুল-কলেজে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫

নিউজ ডেস্ক১৫ জুন ২০১৮১ মিনিট পড়া
স্কুল-কলেজে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫

সিল্কসিটিনিউজ ডেস্ক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছরের বিধান রেখে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ জারি করেছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয় এই নীতিমালা চূড়ান্ত করেছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বৃহস্পতিবার নীতিমালাটি প্রকাশ করা হয়।

নীতিমালায় বলা হয়, এমপিওভুক্তির জন্য প্রতিষ্ঠান বাছাইয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবকে (মাধ্যমিক) আহ্বায়ক করে একটি কমিটি থাকবে। এই কমিটি নীতিমালা ও বাজেট বরাদ্দের আলোকে এমপিওভুক্তির জন্য প্রতিষ্ঠান বাছাই করে সরকারের কাছে সুপারিশ করবে।

এছাড়া প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য প্রতিষ্ঠানের প্রাপ্যতাসহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধার শর্ত দেওয়া হয়েছে এই নীতিমালায়।

তবে এই নীতিমালা বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয় বেশ কয়েকটি শর্ত দিয়েছে। সে অনুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জনবলের সংখ্যা বাড়ানো হয়েছে।

রাইজিংবিডি