রাজশাহী

স্কুলে ঢুকে শিক্ষকদের উপর হামলা, আ’লীগ নেতা মজিদসহ আসামি অর্ধশত

নিউজ ডেস্ক৬ এপ্রিল ২০১৭২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর দুর্গাপুর উপজেলার কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়র প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষক আওয়ামী লীগ নেতাকর্মীরাদের মারপিটে আহত করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় দুর্গাপুরে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ সরদারসহ ২৫ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত আরো ২৫জনকে আসামি করে এই মামলা দায়ের করেন, প্রধান শিক্ষক মকবুল হোসেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আলম সিল্কসিটিনিউজকে বলেন, গতকাল বুধবার রাতে থানায় এসে প্রধান শিক্ষক মামলায় ২৫ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত আরো ২৫জনকে আসামি করে এই মামলা দায়ের করা হয়। এই মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

এর আগে গতকাল বুধবার বেলা ১২টার দিকে দাওকান্দির কালিগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করাকে কেন্দ্র মারামারি ঘটনা ঘটে ।

এ ঘটনায় আহতরা হলেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন (৫৫), সহকারী শিক্ষক (শরীর চর্চা) সাইফুল ইসলাম (৪০) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির ছেলে রবিউল ইসলাম (৪২)। অন্যদিকে শিক্ষকদের পেটানোর দৃশ্য দেখে দুইজন শিক্ষার্থী আতংঙ্কে জ্ঞান হারিয়ে ফেলেন।

প্রধান শিক্ষক মকবুল হোসেন সিল্কসিটিনিউজকে বলেছিলেন, কয়েকদিন আগে বিদ্যালয়ের পূর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষে রাজশাহী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে তালিকা পাঠানো হয়। আব্দুল মজিদকে না জানিয়ে ওই তালিকা কেন বোর্ডে পাঠানো হয়েছে এমন অভিযোগ তুলে আব্দুল মজিদ লোকজন নিয়ে বিদ্যালয়ের অফিস কক্ষে প্রবেশ করে তার শার্টের কলার ধরে টেনে হেচড়ে বাইরে বের করে। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর শাহর ছেলে রবিউল ইসলাম বাধা দিলে আব্দুল মজিদ তাদের সরে যেতে বলেন। এক পর্যায়ে লাঠি ও হাতুর দিয়ে তাকে পেটানো হয়।

স/আ