সিল্কসিটিনিউজ ডেস্ক :
দেশটির সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় চার জন সোমালিয়ার নাগরিক ও তিন জন ইথিওপিয়ার নাগরিককে দেশটিতে ‘ভাং চোরাচালান’ করার অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

এএফপির পরিসংখ্যান অনুসারে, ২০২৫ সালে এখন পর্যন্ত ২৩০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। এর মধ্যে ১৫৪ জনই মাদক সম্পর্কিত অপরাধে জড়িত ছিল। মৃত্যুদণ্ডের এ ধারাবাহিকতা চলতে থাকলে, এ বছর গত বছরে রেকর্ড ৩৩৮ জনের মৃত্যুদণ্ডকেও ছাড়িয়ে যেতে পারে।
সমাজকর্মীরা বলছেন, এ ধরণের ব্যবস্থা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সহনশীল সমাজ গঠনের সংস্কার উদ্যোগ ‘ভিশন ২০৩০’ কে বাধাগ্রস্ত করতে পারে।
সৌদি কর্তৃপক্ষ বলছে, এ মৃত্যুদণ্ড আদেশ মূলত সমাজ ব্যবস্থাকে ঠিক রাখতে জরুরি এবং সকল ধরনের আপিল আবেদনের পর এটি কার্যকর করা হয়।
সূত্র : এএফপি










