সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

সোমালিয়ার দুর্ভিক্ষে স্কুল থেকে ঝরে যাচ্ছে এক-তৃতীয়াংশ শিক্ষার্থী

নিউজ ডেস্ক৫ মার্চ ২০১৭২ মিনিট পড়া
সোমালিয়ার দুর্ভিক্ষে স্কুল থেকে ঝরে যাচ্ছে এক-তৃতীয়াংশ শিক্ষার্থী

সিল্কসিটিনিউজ ডেস্ক:জাতিসংঘের তথ্য অনুযায়ী, সোমালিয়ার দক্ষিণাঞ্চলে তীব্র খরার কারণে সৃষ্ট দুর্ভিক্ষে প্রায় ৬২ লাখ মানুষ খাদ্য ও পানি সংকটে রয়েছে। এর ফলে দেশটির প্রায় এক-তৃতীয়াংশ শিক্ষার্থী স্কুল ছাড়তে বাধ্য হচ্ছে।

খরা আক্রান্ত অঞ্চলে প্রায় ৩০ লাখ মানুষ অনাহারে রয়েছে। খাদ্য ও পানির সংকটে শিশুদের জন্য স্কুলে যাওয়াটা কষ্টকর হয়ে উঠেছে। জাতিসংঘ জানিয়েছে, প্রায় ৩০ লাখ শিক্ষার্থী স্কুলে যাওয়া বন্ধ করেছে। এর সঙ্গে আরও এক লাখ শিক্ষার্থী যুক্ত হতে যাচ্ছে।

মঙ্গলবার সোমালিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহি মোহাম্মদ এই অবস্থাকে ‘জাতীয় বিপর্যয়’ বলে ঘোষণা দিয়েছেন।

সাদিয়া ওমর নামে এক শিক্ষার্থী জানায়, ‘আমি স্কুলে ফিরতে চাই। কিন্তু আমি পরিবারের বড় সন্তান। আর খরার ফলে আমাকে ঘরে কাজ করতে হচ্ছে।’

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদক ফাহমিদা মিলার সোমালিয়ার দক্ষিণাঞ্চলের ডলো এলাকা থেকে জানান, খরায় ধুমা ধুমা এলাকা ভীষণভাবে প্রভাবিত হয়েছে। গত তিন মাসে ওই এলাকার শিশুরা উল্লেখযোগ্য হারে স্কুল ছেড়েছে।

ধুমা ধুমা এলাকার স্কুলের প্রধান শিক্ষক আবদিহাকিম আহমেদ জানান, ‘যদি এভাবেই খরা চলতে থাকে, তাহলে শিক্ষার্থীরাও স্কুল ছাড়তে থাকবে। আর তারা ফিরেও আসবে না। তাদের ভবিষ্যৎ জীবনে এর প্রভাব পড়বে।’

সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, সোমালিয়া গত ২৫ বছরের মধ্যে তৃতীয়বারের মতো দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে।

এর আগে ২০১১ সালের দুর্ভিক্ষে সোমালিয়ায় অন্তত ২ লাখ ৬০ হাজার মানুষ নিহত হন। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচীর হিসেবে, যাদের মধ্যে অর্ধেকের বেশিই ৫ বছরের কম বয়সী শিশু।

তীব্র খরায় ডায়রিয়া, কলেরা এবং হামের মতো রোগ-জীবাণু ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। পানিবাহিত রোগের ঝুঁকিতে রয়েছেন ৫৫ লাখ মানুষ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, অপুষ্টিতে আক্রান্ত ৩ লাখ ৬৩ হাজার শিশু এবং তীব্র অপুষ্টির শিকার ৭০ জাহার শিশুর জীবন বাঁচাতে এখনই ত্রাণ সহায়তা প্রয়োজন।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি মহাসচিব আন্তোনিও গুতেরেস জানান, দক্ষিণ সুদান, নাইজেরিয়া, সোমালিয়া এবং ইয়েমেনে প্রায় দুই কোটি মানুষ অনাহারে রয়েছেন।

দক্ষিণ সুদানের উত্তরাঞ্চলে আগেই দুর্ভিক্ষের ঘোষণা দেওয়া হয়। তবে ঘোষণা না দেওয়া হলেও বহুদিন ধরেই অনাহারে রয়েছেন নাইজেরিয়া, সোমালিয়া এবং ইয়েমেনের বহু মানুষ।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, নাইজেরিয়ার কিছু প্রত্যন্ত অঞ্চল গত বছর থেকেই দুর্ভিক্ষে আক্রান্ত রয়েছে। আর সোমালিয়ায় যা চলছে ২০০০ সাল থেকে।

সোমালিয়ার দুর্ভিক্ষের কারণ খরা। বাকি দেশগুলোতে সংঘাত আর মানব সৃষ্ট কারণে ঘটছে এমন বিপর্যয়।

সূত্র: বাংলা ট্রিবিউন