সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

সোমালিয়ায় দুর্ভিক্ষে ১১০ জনের মৃত্যু

নিউজ ডেস্ক৫ মার্চ ২০১৭১ মিনিট পড়া
সোমালিয়ায় দুর্ভিক্ষে ১১০ জনের মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গত দু’দিনে দক্ষিণ সোমালিয়ায় দুর্ভিক্ষ ও ডায়রিয়ায় অন্তত ১১০ জন মারা গেছে। শনিবার দেশটির প্রধানমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

ফেব্রুয়ারি মাসে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এক পূর্বাভাসে বলেছিল, খরায় এবছর অন্তত ২ লাখ ৭০ হাজার শিশু তীব্র অপুষ্টিতে আক্রান্ত হতে পারে।

প্রধানমন্ত্রী হাসান আলি খায়রের দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘খামারি ও তাদের পশুদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে দাঁড়িয়েছে। একই সময় কেউ খাদ্য সংকটের কারণে দুর্ভিক্ষ, আবার কেউ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। গত ৪৮ ঘণ্টায় উপসাগরীয় এলাকায় দুর্ভিক্ষ ও ডায়রিয়ায় অন্তত ১১০ জন মারা গেছেন।’

দুর্ভিক্ষ মোকাবেলা সংক্রান্ত কমিটির সঙ্গে এক বৈঠকের পর প্রধানমন্ত্রী মৃত্যুন্মুখ লোকদের সহযোগিতার আহ্বান জানিয়ে বলেছেন, ‘সোমালি সরকার সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবে এবং সকল সোমালি যে যেখানে আছেন তাদেরকে মৃত্যুন্মুখ লোকদের প্রতি সহযোগিতা ও বাঁচাতে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’

প্রসঙ্গত, ২০১১ সালে দুর্ভিক্ষে সোমালিয়ায় অন্তত ২ লাখ ৬০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

সূত্র: রাইজিংবিডি