খেলা

সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ, যোগ দাও! ঝাঁপিয়ে পড়ো!

নিউজ ডেস্ক১৪ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ, যোগ দাও! ঝাঁপিয়ে পড়ো! তৃণমূল পর্যায় থেকে সেরা সাঁতারু বাছাইয়ে নাটোরে ৮ জন ইয়েস কার্ড পেয়েছেন।

 

রোববারসকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্থানীয় শংকর চৌধুরী স্টেডিয়াম মাঠে বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও নৌবাহিনী যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।

13895534_611968128981144_5493125140339678835_n copy

অনুষ্ঠানে বিজয়ী ৮ জনকে ইয়েস কার্ড দেন নাটোর সদরের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক সহযোগিতায় সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ শীর্ষক কর্মসূচি-২০১৬ এর শুভ উদ্বোধন করেন নাটোর জেলা প্রশাসক খলিলুর রহমান।

 

এসময় উপস্থিত ছিলেন, নৌ-বাহিনীর কমান্ডার এসএম মাহমুদুর রহমান, লে. কমান্ডার এম নাঈমুল হক ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।

 

প্রতিযোগিতায় ১১ থেকে ১৮ বছর বয়সী নারী পুরুষ অংশ নেন।

স/অ