সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

সেবায় অসন্তুষ্ট বৃদ্ধ পুড়িয়ে মারলেন নার্সকে

নিউজ ডেস্ক১৪ মার্চ ২০১৭১ মিনিট পড়া
সেবায় অসন্তুষ্ট বৃদ্ধ পুড়িয়ে মারলেন নার্সকে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

হাসপাতালের চিকিৎসা সেবায় অসন্তুষ্ট হয়ে নার্সকে পুড়িয়ে হত্যা করেছে এক বৃদ্ধ। ইসরায়েলের রাজধানী তেল আবিবের দক্ষিণ-পূর্বের একটি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, সত্তরোর্ধ্ব ওই বৃদ্ধ হলোন শহরের একটি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলেন। হাসপাতালের সেবায় অসন্তুষ্ট হয়ে ওই বৃদ্ধ ৪০ বছরের এক নার্সের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তিনি ওই নার্সের গায়ে দাহ্য পদার্থ ছুড়ে মারেন। গুরুতর দগ্ধ ওই নার্স পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হামলার পরপর ওই বৃদ্ধ গাড়িতে করে পালিয়ে গেছেন।

ক্ল্যালিট হেলথ সার্ভিস নামে ওই হাসপাতালটির পরিচালক স্থানীয় একটি রেডিওকে জানিয়েছেন, ওই হামলাকারীর চিকিৎসা ইতিহাস জানা গেছে। সে মানসিকভাবে অসুস্থ।

সূত্র: রাইজিংবিডি