সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

সুরঞ্জিতের আসনে আ. লীগের প্রার্থী তাঁর স্ত্রী

নিউজ ডেস্ক২৬ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
সুরঞ্জিতের আসনে আ. লীগের প্রার্থী তাঁর স্ত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রয়াত সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তর মৃত্যুতে শূন্য আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ তাঁর স্ত্রী জয়া সেনগুপ্তকে মনোনয়ন দিয়েছে।

 

আজ রোববার রাতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সুরঞ্জিত সেনগুপ্তের আসনে উপনির্বাচনে জয়া সেনগুপ্তকে নৌকা মার্কার প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

গত ৫ ফেব্রুয়ারি সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত মারা গেলে সুনামগঞ্জ-২ আসনটি শূন্য হয়। সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে আগামী ২ মার্চ পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে ৫-৬ মার্চ। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৩ মার্চ। এ আসনে ভোট হবে ৩০ মার্চ।

সূত্র: এনটিভি