সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
অপরাধ ও দুর্নীতি

সুন্দরবনে ২০ জেলে অপহৃত, মুক্তিপণ দাবি

নিউজ ডেস্ক১৪ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
সুন্দরবনে ২০ জেলে অপহৃত, মুক্তিপণ দাবি
পুরোনো ছবি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সুন্দরবনের ধানসিদ্ধির চর এলাকা থেকে মুক্তিপণের দাবিতে ২০ জেলেকে অপহরণ করেছে দস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা।

আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসিদ্ধির চর এলাকায় মাছ ধরার সময় জেলেদের অপহরণ করে দস্যুরা।

স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে জেলেরা মাছ ধরার সময় তাঁদের বহরের ওপর হামলা চালায় দস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা। দস্যুরা জনপ্রতি ৫০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে ২০ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে। এ ছাড়া জেলেদের নৌকায় থাকা বিপুল ইলিশ, মাছ ধরা জাল, মোবাইল ফোন ও জ্বালানি তেল লুটে নিয়েছে।

কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট এম ফরিদুজ্জামান জানান, অপহরণের খবর পেয়ে কোস্টগার্ডের দুটি টহল দল উদ্ধার অভিযানে নেমেছে।

এর আগে গত সপ্তাহে একই এলাকা থেকে মুক্তিপণের দাবিতে ১১ জেলেকে অপহরণ করে নিয়ে যায় দস্যু সাগর বাহনী। ওই জেলেদের এখন পর্যন্ত উদ্ধার করা হয়নি বলে জানা গেছে।

সূত্র: এনটিভি