তাৎক্ষণিকভাবে হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ।
বাচ ও সেনওয়াল্ড শহরের মাঝামাঝি সলে স্টেশনের দিকে ট্রেনটি যাওয়ার সময় ওই যুবক ট্রেনে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন। এরপর ছুরি নিয়ে যাত্রীদের ওপর হামলা চালান তিনি। হামলাকারী নিজেও আহত হন।
আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবার পোড়া ও ছুরিকাঘাতের জখম রয়েছে। আহতদের মধ্যে ছয় বছরের এক শিশু রয়েছে।
সূত্র: বিডি নিউজ