নিজস্ব প্রতিবেদক:
সীমান্তে অবৈধ ভাবে গবাদী পশু পাচার ,হত্যা-নির্যাপন বন্ধ এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধ করার লক্ষ্যে বিজিবি-বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বকচর পোষ্টের সীমান্ত পিলার ৩৪/১-এস এর ভারতের অভ্যন্তরে প্রতিপক্ষ আটরশিয়া বিএসএফ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি, ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সাথে ৪ ব্যাটালিয়ন বিএসএফ এর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ১০ সদস্যের বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্নেল সোহেল উদ্দিন পাঠান পিএসপি। অপরদিকে বিএসএফ এর ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৪ ব্যাটালিয়ন বিএসএফ এর ভারপ্রাপ্ত কমান্ডান্ট শ্রী স্বরণ দেব।

বৈঠকে সীমান্ত সংক্রান্ত দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিবিধ বিষয়াদি যেমন- সীমান্তে গুলি বর্ষণ না করা, চোরাচালান ও , অবৈধ অস্ত্র-গোলাবারুদ বিস্ফোরক পাচার প্রতিরোধ, নারী, শিশু ও মানব পাচার প্রতিরোধ, অবৈধ সীমান্ত পারাপার বন্ধ, নিচ্ছিদ্র সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা, সমন্বিত টহল ইত্যাদি সম্পর্কে সৌহার্দপুর্ণ পরিবেশে অত্যন্ত ফলপ্রসু আলোচনা হয়।
ঘন্টাব্যাপী চলা এ পতাকা বৈঠকে সীমান্তে বিরাজমান শান্তিপূর্ণ সহবস্থান বজায় রাখার ব্যাপারেও উভয় পক্ষ সম্মত হন। দুই পক্ষই বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তির আলোকে আলাপ-আলোচনার মাধ্যমে উদ্ভুত যে কোন সমস্যা যে কোন সময় ব্যাটালিয়ন/কোম্পানী/বিওপি কমান্ডার পর্যায়ে যোগাযোগ/পতাকা বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানে একমত হন।
স/শ










