সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

সিরিয়ায় বিমান হামলায় ১১ বেসামরিক লোক নিহত

নিউজ ডেস্ক৫ মার্চ ২০১৭১ মিনিট পড়া
সিরিয়ায় বিমান হামলায় ১১ বেসামরিক লোক নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা সিরিয়ার হামা প্রদেশের মধ্যাঞ্চলীয় একটি গ্রামে বিমান হামলায় ১১ বেসামরিক লোক নিহত হয়েছে।

লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান জানিয়েছেন, আইএসের দখলে থাকা ওকায়রাবাত গ্রামের একটি বাজারকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

তিনি বলেন, ‘সম্ভবত এটি রাশিয়ার বিমান হামলা।’ তবে আলজাজিরা জানিয়েছে, নিরপেক্ষভাবে তারা এ তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি।

সিরিয়ান অবজারভেটরি সিরিয়া বিষয়ের তথ্যের জন্য নিজস্ব সোর্স নেটওয়ার্কের ওপর নির্ভর করে। ধরন, অবস্থান, ফ্লাইটের ধরন ও ব্যবহৃত অস্ত্রের ভিত্তিতে তারা নির্ধারণ করে, কাদের বিমান থেকে হামলা চালানো হয়েছে।

ওকায়রাবাত গ্রামের এই হামলা জঙ্গিগোষ্ঠীদের বিরুদ্ধে হামা প্রদেশে সিরিয়া ও তার মিত্র রাশিয়ার বিমান হামলার নতুন অধ্যায়।

শনিবার সিরিয়া ও রাশিয়ার যুদ্ধবিমান পালমিরা ও আশপাশে আইএসের অবস্থানে ব্যাপক হামলা চালায়। গত ছয় বছরের গৃহযুদ্ধের সময় পালমিরার দখল কয়েকবার হাতবদল হয়েছে।

গত বুধবার আইএসের কাছ থেকে পালমিরা পুনর্দখল করে রাশিয়ার সমর্থনে থাকা সিরিয়ার সরকারি বাহিনী।

সূত্র: রাইজিংবিডি