সিল্কসিটিনিউজ ডেস্ক:
শনিবার ভোরে এক্স (পূর্বের টুইটার)–এ দেওয়া এক পোস্টে ব্যারাক বলেন, এই যুদ্ধবিরতিটি ওয়াশিংটনের সমর্থনপুষ্ট এবং এটি তুরস্ক, জর্ডান ও সিরিয়ার প্রতিবেশী দেশগুলোর পক্ষ থেকে গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়েছে।

যুদ্ধবিরতির ঘোষণার ওই পোস্টে মার্কিন দূত বলেন, আমরা দ্রুজ, বেদুইন এবং সুন্নিদের অস্ত্র ত্যাগ করে অন্যান্য সংখ্যালঘুদের সঙ্গে একত্রে একটি নতুন ও ঐক্যবদ্ধ সিরিয়ান জাতীয় পরিচয় গড়ে তুলতে আহ্বান জানাই, যা প্রতিবেশীদের সঙ্গে শান্তি ও সমৃদ্ধির ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে।
একজন নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তা শুক্রবার সাংবাদিকদের বলেন, সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চলমান অস্থিতিশীলতার আলোকে ইসরায়েল সুয়াইদা জেলায় আগামী ৪৮ ঘণ্টার জন্য সীমিত সংখ্যক সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রবেশের অনুমতি দিয়েছে।










