নিজস্ব প্রতিবেদক:
র্যাব-১২, সিরাজগঞ্জ একটি দল গতকাল বুধবার বিকাল ৫ টার দিকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল বাজারের নিউ মায়ের আচল হোটেলের সামনে অভিযান পরিচালনা করে ১০০ বোতল ফেনসিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য ফেন্সিডিল কেনা-বেচার কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলো বগুড়ার দুপচাচিয়া এলাকার দুলাল ফকির (২৯)। সে ওই এলাকার আব্দুর রহিম ফকিরের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে নেশা জাতীয় মাদকদ্রব্য ফেনসিডিল দেশের বিভিন্ন জেলা হইতে সংগ্রহ করে বিভিন্ন গাড়ীতে পরিবহন করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় কেনা-বেচা করে আসছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।









