সদ্য প্রকাশিত
দুর্ঘটনা

সিরাজগঞ্জের তাড়াশে গাড়ী চাপায় ২ জন নিহত

নিউজ ডেস্ক১৫ জুলাই ২০২২১ মিনিট পড়া
সিরাজগঞ্জের তাড়াশে গাড়ী চাপায় ২ জন নিহত


সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গাড়ী চাপায় দাঁড়িয়ে থাকা পিকআপের চালকসহ ২জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- পিকআপ চালক নাটোর জেলার গুরুদাসপুর থানার দত্তকানাই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে কিরণ মৃধা (২৮) ও সিরাজগঞ্জ সদর উপজেলার রেলওয়ে কলোনীর মৃত দুলু শেখের ছেলে জাহাঙ্গীর আলম (৪৭)।

শুক্রবার (১৫ জুলাই) ভোরে তাড়াশ উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষলুটি এলাকায় বড়বিল নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, ভোররাতে মহিষলুটি এলাকায় পিকআপ চালক কিরণ মৃধা মাছের আড়তে আসার পথে তার পিকআপটি বিকল হয়ে যায়। পরে গাড়ি মেরামতের জন্য জাহাঙ্গীর আলমকে ডেকে এনে দুজনে মিলে মহাসড়কের পাশে গাড়ি মেরামত করছিলেন। এ সময় অজ্ঞাত একটি গাড়ি তাদের দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়। এ সময় পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

এস/আই