সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

সিন্ধুতে পানি সংকট

নিউজ ডেস্ক২৬ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
সিন্ধুতে পানি সংকট

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সিন্ধু প্রদেশের সবখানে পানির ব্যাপক সংকট দেখা দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুযায়ী, প্রদেশটির কোনোখানে লোকজনকে খবার পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না। প্রদেশটির পানি কমিশন এ কথা জানায়।

পাকিস্তান সুপ্রিম কোর্টের নির্দেশে সিন্ধু হাইকোর্টের বিচারপতিদের নিয়ে কমিশন গঠন করা হয় গত বছর ডিসেম্বরে। এর নেতৃত্ব দিচ্ছেন বিচারপতি ইকবাল কালহরো।

খাবার পানি সরবরাহ করতে কর্তৃপক্ষের ব্যার্থতার কারণ বিস্তারিতভাবে খতিয়ে দেখাই হবে কমিশনের কাজ। সেই সঙ্গে পয়ঃনিস্কাষণের সুযোগ সুবিধা ও লোকজনের স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করার বিষয়টিও খতিয়ে দেখবে কমিশন।

গত দুই মাস ধরে কমিশন কয়েক দফা বৈঠক করে। সেই সঙ্গে জড়িপ কাজও চালায়।

সুপ্রিম কোর্টে পেশ করা রিপোর্টে কমিশন প্রদেশটির পানি সরবরাহ ও পয়ঃনিস্কাষণ ব্যবস্থার ভয়াবহ চিত্র তুলে ধরে। এক্ষেত্রে প্রদেশিক কর্তৃপক্ষের অব্যবস্থা, অযোগ্যতা ও তাদের গাফিলতার কথাও বলা হয় রিপোর্টে।

সূত্র: রাইজিংবিডি