স্বাস্থ্য

সিদ্ধ করে নাকি পুড়িয়ে, কিভাবে ভুট্টা খেলে বেশি উপকার?

নিউজ ডেস্ক১৪ আগস্ট ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বর্ষাকালে অনেকেই ভুট্টা খাওয়া পছন্দ করেন। হালকা বৃষ্টিতে লেবুর রস মাখানো ভুট্টা কামড়িয়ে খেতেও বেশ ভালো লাগে। কখনো পুড়িয়ে, আবার কখনো সিদ্ধ করে ভুট্টা খান অনেকে। স্বাদে দুটিই ভালো।

কিন্তু শরীরের জন্য বেশি ভালো কোনটা, চলুন জেনে নিই বিশেষজ্ঞদের কথা।
ভুট্টা কেবল স্বাদের দিক থেকেই ভালো নয়, এটি স্বাস্থ্যের জন্যও খুব ভালো। তবে প্রশ্ন হলো, কেমন ভুট্টা খাওয়া শরীরের জন্য ভালো। পুষ্টিগুণের নিরিখে সিদ্ধ করা ভুট্টা, নাকি পোড়ানো ভুট্টা, কোনটা এগিয়ে? মূলত সিদ্ধ ভুট্টা ও পোড়ানো ভুট্টা—দুটোর পুষ্টিগুণ ও স্বাদে পার্থক্য রয়েছে।

সিদ্ধ ভুট্টা মূলত বেশি নরম হয়। যা সহজে হজমও হয়।
তবে সিদ্ধ ভুট্টা থেকে পোড়ানো ভুট্টার স্বাদ খানিকটা বেশি হয়। ভুট্টাতে ভিটামিন সি রয়েছে।

ফলে তা সিদ্ধ করা হলে ভুট্টার মধ্যে থাকা ভিটামিন সি নষ্ট হয়ে যায়। যারা হজমের সমস্যায় ভোগেন, তাদের ক্ষেত্রে পোড়ানো ভুট্টার জায়গায় সিদ্ধ করা ভুট্টা খাওয়াই বেশি ভালো ফল দেয়।

ভুট্টাকে সুস্বাদু করতে অনেকে মসলা মাখিয়ে খাওয়া পছন্দ করে। বিশেষজ্ঞরা জানান, পোড়ানোর জায়গায় সিদ্ধ করা ভুট্টা খাওয়া বেশি ভালো। কারণ সিদ্ধ করে যে ভুট্টা খাওয়া হয়, তাতে মসলা মেশানো যায়।

অপরদিকে পোড়ানো ভুট্টায় আলাদা করে সেইভাবে মসলা দেওয়ার বিষয় থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে একটু লেবু ও অল্প বিটলবণ দিয়ে পোড়ানো ভুট্টা খাওয়া হয়। যার স্বাদ ও গন্ধ হয় অতুলনীয়!