সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

সিঙ্গাপুরের আকাশে হঠাৎ বহু রঙের দুর্লভ মেঘ

নিউজ ডেস্ক২২ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
সিঙ্গাপুরের আকাশে হঠাৎ বহু রঙের দুর্লভ মেঘ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সিঙ্গাপুরের আকাশে সোমবার বিকেলে এক দুর্লভ ধরণের বহুরঙা মেঘ দেখা গেছে

 

স্থানীয় পত্রপত্রিকা বলছে, এটা সম্ভবত ছিল যাকে বলা হয় ‘আগুনে-রংধনু’ বা ফায়ার রেইনবো । আকাশে বরফ-স্ফটিকের মেঘ তৈরি হলে এবং তাতে সূর্যের আলো পড়লে এই বিশেষ ধরণের রংধনু সৃষ্টি হয়।

 

তবে অন্য অন্য অনেকে বলেছেন বায়ুমন্ডলে পানির কণা বা স্ফটিক থেকে আলো ছিটকে পড়েও এমনটা হতে পারে।

 

নগর-রাষ্ট্রটির বাসিন্দাদের মোহিত করেছে এই বহুবর্ণিল মেঘ – যা দেখা গেছে মাত্র ১৫ মিনিটের জন্য।

 

একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, শুরুতে এটা ছিল কমলা রঙের একটা বৃত্তের মতো, কিন্তু তার পরএটা ক্রমশ আরো বড় হতে লাগলোএবং অন্য আরো নানা রঙ ফুটে উঠতে শুরু করলো।

 

স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে বড়রা পর্যন্ত সবাই এটা দেখে উদ্দীপ্ত হয়ে ওঠেন।

 

কারণ এরকম নানা রঙের মেঘ দেখতে পাওয়াটা খুবই দুর্লভ ঘটনা।

 

অনেকেই সামাজিক যোগাযোগ ওয়েবসাইটে এর ছবি দিতে থাকেন।

সূত্র: বিবিসি বাংলা